খিলখেতের বুকে একটি রাজকীয় আয়োজনস্থলA Grand Venue in the Heart of Khilkhat
দ্য গ্র্যান্ড প্যালেস কনভেনশন হল ঢাকার খিলখেত এলাকার ৩০০ ফিট রোডে অবস্থিত একটি আন্তর্জাতিক মানের কনভেনশন হল। স্বর্ণালী আবাসন, স্বদেশ প্রপার্টিজের এই ভেন্যুটি গড়ে তোলা হয়েছে সুচিন্তিত ইন্টেরিয়র ডিজাইন এবং অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা মাথায় রেখে।The Grand Palace Convention Hall is an international-standard venue located on 300 Feet Road in the Khilkhat area of Dhaka. Set within Shornali Abashon, Shwadesh Properties, the venue has been built around thoughtful interior design and the practical facilities that a wide range of events actually need.
বিয়ে, কর্পোরেট আয়োজন, প্রদর্শনী কিংবা পারিবারিক পুনর্মিলনী, প্রতিটি অনুষ্ঠানের ধরন অনুযায়ী হলের পরিবেশ সাজিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এখানে। আমাদের লক্ষ্য একটাই, অতিথি ও আয়োজক উভয়ের জন্যই যেন অভিজ্ঞতাটা হয় নির্ঝঞ্ঝাট আর স্মরণীয়।Whether it is a wedding, a corporate event, an exhibition or a family reunion, the hall can be arranged to suit the nature of the occasion. Our goal is simple: make the experience smooth and memorable for guests and organisers alike.

সহজে পৌঁছানো যায় এমন একটি ঠিকানাAn Address That Is Easy to Reach

খিলখেতের ৩০০ ফিট রোড ঢাকার দ্রুত বর্ধনশীল একটি এলাকা, যেখানে যাতায়াত ব্যবস্থা তুলনামূলক সহজ। বসুন্ধরা, নিকুঞ্জ ও আশপাশের এলাকা থেকে অতিথিদের জন্য পৌঁছানো সুবিধাজনক, আবার ভেন্যুর নিজস্ব প্রশস্ত পার্কিং থাকায় ব্যক্তিগত গাড়িতে আসা অতিথিদেরও কোনো ঝামেলা পোহাতে হয় না।Khilkhat’s 300 Feet Road sits in one of Dhaka’s fast-developing areas, with comparatively easy access. Guests coming from Bashundhara, Nikunja and the surrounding neighbourhoods can reach the venue conveniently, and the hall’s own generous parking means arriving by private car is never a hassle.
- ৩০০ ফিট রোডের ওপর সরাসরি অবস্থানLocated directly on 300 Feet Road
- বসুন্ধরা ও নিকুঞ্জ এলাকা থেকে সহজ যাতায়াতConvenient access from Bashundhara and Nikunja
- হলের নিজস্ব প্রশস্ত পার্কিং সুবিধাThe hall’s own ample on-site parking
প্রতিটি আয়োজনে যা গুরুত্ব পায়What Matters in Every Event We Host
নিরাপত্তাSafety First
১৫১টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হয় পুরো ভেন্যুতে।The whole venue stays under continuous watch through a 151-camera system.
অতিথি আপ্যায়নGuest Comfort
শীতাতপ নিয়ন্ত্রিত হল আর পরিচ্ছন্ন ওয়াশরুম দিয়ে অতিথিদের আরামের দিকটি নিশ্চিত করা হয়।Air-conditioned comfort and clean, modern washrooms keep guests at ease.
ক্যাটারিং সহায়তাCatering Support
বড় পরিসরের আধুনিক রান্নাঘর থাকায় ক্যাটারিং টিমের কাজ হয় সহজ ও ঝামেলামুক্ত।A large, modern kitchen makes life easier for any catering team.
নমনীয় ডেকোরেশনFlexible Styling
হলের খোলামেলা ডিজাইন যেকোনো থিম বা রঙের ডেকোরেশনের সাথে মানিয়ে যায়।The hall’s open design adapts easily to any theme or colour palette.
